হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার ভোরে ২২০ প্যাকেট অবৈধ বিদেশী সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা।

এর আগে রোববার রাতে অবৈধ সিগারেটসহ মো. ইসমাইল নামে পাকিস্তানি বংশোদ্ভুত এক নাগরিককেও আটক করা হয়েছে। তার পাসপোর্ট নম্বর জেড০০০১২৭১।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিমান বন্দরে কর্মরত এসিস্ট্যান্ট কমিশনার উম্মে নাহিদা আকতার।

জেইউ/ এআর