হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশের হরিণচড়ায় ট্রাকচাপায় কর্তব্যরত অবস্থায় হাবিবুর রহমান (৪৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাবিবুর রহমান ময়মনসিংহের ত্রিশাল এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে। তিনি হাটিকুমরুল হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন জানান, আজ ভোর চারটার দিকে মহাসড়কে কর্তব্যরত অবস্থায় একটি ট্রাক কনস্টেবল হাবিবুর রহমানক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ব্যাচ নং ৬০১। লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নিহতের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জানাযা শেষে লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হয়েছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





