ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নবীনগর উপজেলা থেকে মঙ্গলবার অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মতৃদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সরাইল থানার ওসি মো. আলী আরশাদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে নবীনগর উপজেলার সুহাতা টেম্পো স্ট্যান্ডের পাশে সকাল সাড়ে ৯টার দিকে পাওয়া যায় অনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের মৃতদেহ।
নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, ওই যুবককে অন্য কোথাও হত্যা করে টেম্পো স্ট্যান্ডের পাশে মৃতদেহ ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি সদর হাসপাতালের মর্গে পাঠানোর হচ্ছে বলে জানান ওসি।
এআর





