রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজারেরর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে মিয়ানমারের প্রতিনিধি দল।

শনিবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালংয়ের ক্যাম্প-৪ এ পৌঁছান। এরপর তারা বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করছেন।

এ সময় ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম সরওয়ার কামাল ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামানসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

পরিদর্শনে আসা দলটি বিকেলে রোহিঙ্গা নেতাদের সঙ্গে প্রত্যাবাসনের বিষয়ে বৈঠক করবে বলেও জানা গেছে।

এর আগে শনিবার (২৭ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মিয়ানমারের প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ আগস্টের পর মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের বেশি রোহিঙ্গা। এরপর দফায় দফায় চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি। আন্তর্জাতিক চাপের মুখে দ্বিতীয়বারের মতো প্রতিনিধি দল পাঠালো মিয়ানমার।

এসএম