‘‘ভাগ্যের দিকে তাকিয়ে আছে অজানা রোগে আক্রান্ত মিরাজ” শিরোনামে টাইম নিউজ বিডি ডট কমে সংবাদ প্রকাশের পর অজানা রোগে আক্রান্ত মিরাজের চিকিৎসার দায়িত্ব নিলো স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ প্রফেসার আবুল কালাম আজাদের নির্দেশে শনিবার সকালে তাকে প্রথমত হাতীবান্ধা উপজেলা হাসপাতাল পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করা হবে।

মিরাজ জেলার হাতীবান্ধা উপজেলার ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ শ্রেণীর মেধাবী ছাত্র ও পুর্ব সির্ন্দুনা গ্রামের দিনমজুর আব্দুল হামিদের ছেলে।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আমিরুজ্জামান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডাঃ প্রফেসার আবুল কালাম আজাদ আমাকে বিষয়টি অবগত করেন।

পরে আমি হাতীবান্ধা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রামজান আলীকে অসুস্থ্য মিরাজের বাড়ীতে পাঠাই।

শনিবার সকালে সরকারী ব্যবস্থাপনায় তাকে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হবে। সেখানে একটি বোর্ড করে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রয়োজন হলে তাকে ঢাকায় বা দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। ইতোমধ্যে ওই পরিবারকে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে। পুরো বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় দেখভাল করছেন।

দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন খানসহ জেলা প্রশাসকের উর্দ্বতন কর্মকর্তারা সদর হাসপাতালে মিরাজকে দেখতে গিয়েছেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এনামুল কবির বলেন, লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে অবগত হয়ে অসুস্থ্য মিরাজকে ইতোমধ্যে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরকারী ভাবে তার যাবতীয় চিকিৎসা করা হবে। পরিবারটির পূর্নবাসনের জন্য ৪০ দিনের কর্মসূচিতে নাম অর্ন্তভুক্ত করা হয়েছে। এছাড়া মিরাজ সুস্থ্য না হওয়া পর্যন্ত তার পারিবারিক খরচ জেলা প্রশাসক বহন করবেন।

সরকার/জেড