জয়পুরহাট সদর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে কথিত এই বন্দুকযুদ্ধ হয়।
জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) ভাষ্যমতে, নিহত ব্যক্তির নাম সাফিন। তিনি সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।





