ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন।

শনিবার বেলা ২টার দিকে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নিশ্চিন্তপুর গ্রামের শরিফ খাঁর ছেলে আর্জেন্টিনার সমর্থনকারী হামিদ মিয়া ও একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ব্রাজিল সমর্থনকারী খোকন মিয়ার মধ্যে কথাকাটাকাটি হয়। পরে উভয়পক্ষের অভিভাবক খোকনের বাড়িতে বসে বিষয়টি সমাধান করেন।

শনিবার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের একটি রাস্তা দিয়ে হাঁটার সময় সেখানে আগে থেকেই ওতপেতে থাকা খোকন মিয়ার লোকজন হামিদকে এলোপাতাড়ি মারধর শুরু করে।

তার চিৎকার শুনে ও হামলার খবর পেয়ে হামিদের লোকজন এগিয়ে আসেন। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, বল্লম, ছুরি, দা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

জেড