রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার অভিযান চালিয়ে বাঘা উপজেলার শিমুলিয়া ঘাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃত আটজন হলেন—বাঘা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম, দপ্তর সম্পাদক সবুজ এবং কর্মী নাজমুল ইসলাম, বুলবুল হোসেন, ফয়সাল আহমেদ, রায়হান, মানিক ও মিলন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, শিমুলিয়া ঘাট এলাকায় শিবির সদস্যরা গোপন বৈঠক করছেন বলে পুলিশের কাছে খবর আসে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল সন্ধ্যা ৬টার দিকে এই আটজনকে আটক করা হয়।
ওসি আরো জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে কিছু জিহাদ সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়েছে।
ওএফ





