রাজধানীর উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মোহাম্মদপুর এলাকার তিনটি ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ৮টায় এসব কেন্দ্রে ভোট নেওয়া শুরু হওয়ার পর এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকর্মীদের অভিযোগ, মোহাম্মদপুরের কিশলয় স্কুল ভোটকেন্দ্রে গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে বাধা দেয় পুলিশ।

কেন বাধা দেওয়া হচ্ছে জানতে চাইলে সেখানে দায়িত্বরত পুলিশের পরিদর্শক (এসআই) গোলাম কবির জানান, পুলিশ কমিশনারের নির্দেশে গণমাধ্যমকর্মীদের ছবি তুলতে দেওয়া হচ্ছে না।

এর আগে মোহাম্মদপুরের কাদেরিয়া মাদ্রাসা ভোটকেন্দ্র ও বরাব মোহনপুর স্কুলের ভোটকেন্দ্রেও পুলিশ ছবি তুলতে বাধা দিয়েছে বলে গণমাধ্যমকর্মীরা অভিযোগ করেন।

কেএইচ