ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে উপজেলার কাইয়ুমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের একটি আঞ্চলিক সড়কে এ দুঘর্টনা ঘটে। 

নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

কসবার থানার এসআই জুবাইদুল হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতদের পরিচয় সনাক্তের চেষ্টা করছি। 

এমআর