কুষ্টিয়ার দৌলতপুরের দিঘলকান্দি গ্রামে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদের সৌজন্যে প্রতিবছরের ন্যায় এবারও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিঘলকান্দি প্রাইমারী স্কুল প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

দিঘলকান্দি গ্রামের তরুণ ও যুব সমাজের আয়োজনে ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ,বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিঘলকান্দি পুলিশ ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে ও রুহুল আমিনের সঞ্চালনায় এলাকার জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গ, রিফাইতপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীসহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন ।

আলোচনা সভা শেষে দিঘলকান্দি গ্রামের কৃত্বি সন্তান আব্দুল হামিদ ও তার পরিবারের প্রতি মঙ্গলকামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সফল করতে যারা সহযোগিতা করেছেন তারা হলেন, মো: মোস্তাফিজুর রহমান,রুহুল আমিন,আব্দুল কাদের,জুয়েল রানা,ইসমাইল হোসেন,উজ্জল হোসেন,সোহেল রানা,গ্রামের নতুন মেম্বর শাহাজাহান সরকার,বিপুল,ফরিদুল,মুনজিয়ার,রাজু,ইলিয়াসসহ অত্র এলাকার তরুন ও যুব সমাজ।

এমআইএস