রাজধানীতে সাড়ে ১২ হাজার পিস ইয়াবাসহ জরিনা আক্তার (৩৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার সকালে পশ্চিম রামপুরা থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা তাকে আটক করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরচিালক মানজারুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ১০টার দিকে রামপুরা থেকে জরিনাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সাড়ে ১২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেএইচ





