ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলস্টেশন থেকে সোমবার বিকালে দুটি নাইন এমএম পিস্তল, একটি রিভলবার, একটি শাটারগান ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, বিকাল ৫টার দিকে র্যাব গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর রেলস্টেশনে অভিযান চালায়। এসময় রেলস্টেশনের যাত্রী ছাউনি থেকে একটি ব্যাগে তল্লাশি চালিয়ে চারটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি র্যাব।
জেআই





