ফের বঙ্গোপসাগরের বাংলাদেশ সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিসিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ-বাহিনী।

মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী শুক্রবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মংলা থানা পুলিশের কাছে হস্থান্তর করার প্রক্রিয়া চলছে।

নৌ-বাহিনীর বরাত দিয়ে তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মংলা বন্দর থেকে প্রায় ১৭০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশের জলসীমা বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় ঢুকে মাছ ধরার সময় ওই ২৮ জেলেকে দুটি মাছ ধরার ট্রলার এফবি দক্ষিণ শরী ও এফবি হনুমানসহ আটক করে নৌ-বাহিনী।

এর আগে ভারতীয় ৬৪ জেলেকে আটক করে নৌ-বাহিনী। তাদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

এএইচ