খাগড়াছড়ির মানিকছড়ি এলাকায় দুর্বৃত্তদের হামলায় চারজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মলঙ্গিপাড়ার চৈক্কাবিল এ হামলার ঘটনা ঘটে।
মানিকছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় মানিকছড়ির মলঙ্গিপাড়ার চৈক্কাবিল এলাকায় কয়েকটি বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে ভাঙচুর করাহয়। এতে চারজন আহত হয়েছেন। তাদের মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ম্রাসা মারমা (৬৫), রাংচাই মারমা (৪৫), ক্যায়চাই মারমা (১৮) ও রেদা মারমা (১৫)।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রাব্বি আহসান মলঙ্গিপাড়ায় স্থানীয়দের নিয়ে শান্তি বৈঠক করেছেন বলে জানা গেছে।
কেএইচ





