চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা জামায়াত ইসলামীর আমির নায়েব আলীসহ দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের আলাদা দুটি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির নায়েব আলী (৪৬) ও দামুড়হুদা উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের (৫০)।

পুলিশ জানায়, ভোরে আব্দুল কাদেরকে সাদা পোশাক পরিহিত পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার দর্শনার শ্যামপুর গ্রাম থেকে গ্রেফতার করে। তিনি দামুড়হুদা উপজেলা জামায়াতের আমির শীর্ষ নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। এর কিছুক্ষণ পরই উপজেলা জামায়াতের আমির নায়েব আলীকে কার্পাসডাঙ্গাস্থ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, গাড়ী ভাঙচুরের মামলায় জামায়াতের ওই নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।

তবে, চুয়াডাঙ্গা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মওলানা রুহুল আমিন অভিযোগ করেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে তাদেরকে মামলায় জড়ানো হয়েছে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ