রংপুর শহরের সাতমাথা এলাকায় ট্রাক চাপায় রবিন (২৫) নামে এক জেলের মৃত্যে হয়েছে।

শনিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিন পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে।

রংপুরের মাহিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফওয়াজুল ইসলাম বিয়ষটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টার দিকে রবিন মিয়া বাইসাইকেলে করে মাছ ধরার জন্য যাচ্ছিলেন। শহরের সাতমাথা মোড় দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান আফওয়াজুল ইসলাম।

ওএফ