বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৭৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ এক অটোভ্যান চালক কে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা, যায় শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান ও ওসি অপারেশন জাহিদ হাসান নেতৃত্বে এস.আই হাফিজ সহ সঙ্গী ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার রথবাড়ী নামক স্থানে রাত সাড়ে ১০ টার দিকে অটোভ্যান তল্লাশী করে অভিনব কায়দায় রাখা ১৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় অটোভ্যান চালক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ঘোড়াপাও গ্রামের শ্রী গাংগুর পুত্র শ্রী রমনী (৪৮) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ শাহীদ মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত রমনীর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারী যেই হোক না কেন তাদের সঙ্গে আমার কোন আপোষ নেই, তাদেরকে গ্রফতার করে পর্যায়ে ক্রমে আইনের আওতায় আনা হবে।
এম আই মিরাজ/ এসএম





