ঝিনাইদহের কালীগঞ্জ শহরের রেলগেট এলাকা থেকে ১৩টি এয়ারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার আন্দরিয়া গ্রামের আশরাফুলের ছেলে ইখতার উদ্দীন (৩৫), একই গ্রামের আমিনুর রহমানের ছেলে আসাদ আলী (৩২) ও আশাদুলের ছেলে জসিম উদ্দীন (৩৭)।
গোপন সংবাদের ভিত্তিতে সকালে শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় জানিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১৩টি ভারতীয় এয়ারগানও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, আটকরা মহেশপুর বর্ডার থেকে ভারতীয় অস্ত্র কিনে যশোরের চৌগাছা ও কোটচাঁদপুরে বিক্রি করার জন্য যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
এমই





