জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গোপনে সিল মারার অভিযোগে বিক্ষোভ করার সময় এলাকাবাসী ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরুর পর মামা-ভাগ্নে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ করার সময় গুলি ছোড়ে পুলিশ। পরে এ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সহকারী পুলিশ সুপার মো. ইউনুস মিয়া জানান, নৌকা প্রতীকে প্রিসাইডিং অফিসারের সহায়তায় সিল মারার অভিযোগে স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলি ছোড়ে। সাময়িক ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
এমই





