দিনমজুর,দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন‘‘আভিযাত্রিক ফাউন্ডেশন’’গত ২৫ ডিসেম্বর পটুয়াখালী ও গত বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়।
অভিযাত্রিক ফাউন্ডেশন জানায়, সারা বাংলাদেশেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের নিয়ে গড়া তাদের স্বেচ্ছাসেবী রয়েছে। গত বছরের মত এবারো পটুয়াখালীর লাউকাঠিতে ৩০০ টি ও কক্সবাজারের উখিয়ায় ২০০ জন রোহিঙ্গার হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে।
অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামী জানান, গতবারের তুলনায় এবার তারা বেশী মানুষের কাছে সাহায্য পৌছাবেন এবং আরো কয়েকটি জেলায় তাদের কম্বল বিতরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এআই





