আবারও বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি মাছ ধরা ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী। এর আগে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে শতাধিক ভারতীয় জেলে আটক করা হয়েছে।

আটকককৃতদের সোমবার দুপুরে দিগরাজ নৌ ঘাঁটিতে আনা হয়। সন্ধ্যায় তাদের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, মংলা বন্দর থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে এলাকায় রোববার বিকালে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় টহলরত নৌ বাহিনীর জাহাজ বিএনএস কর্ণফুলি ভারতীয় জেলেদের ব্যবহৃত এফভি হীরালাল ট্রলারসহ ১২ জনকে আটক করে।

আটক জেলেদের বাড়ি ভারতের উত্তর ও দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলায়। বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে তাদের বিরুদ্ধে মংলা থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানায় পুলিশ।

জেআই