বি-বাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করা হয়। শিক্ষার্থীদের সঙ্গে এই কর্মসূচিতে যোগ দিয়েছে কয়েকটি সংগঠনও।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে শাহবাগ গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকাল সাড়ে ১০টার পর থেকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করতে থাকে। এতে এই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।

অবস্থান কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান তারা। এ সময় তারা ছায়েদুল হককে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবি জানিয়ে স্লোগান দেন।

এমই