খুলনার ডুমুরিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে বিকাশ কুমার দে নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

র‍্যাবের দাবি, তিনি মাদক ব্যবসায়ী। বিকাশের বিরুদ্ধে মাদক ও চাঁদাবাজিসহ ২০টি মামলা রয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিকাশ কুমার দে উপজেলার কৈয়া বাজার এলাকার বাসিন্দা।

র‍্যাব-৬ -এর কর্মকর্তা মেজর আশরাফ বলেন,র‍্যাব সদস্যরা টহল দেওয়ার সময় গোপন সূত্রে জানতে পারে, ধানিবুনিয়া শ্মশানঘাট এলাকায় একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে। র‍্যাব সদস্যরা সেখানে অভিযানে গেলে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। তখন  র‍্যাবও পাল্টা গুলি চালায়।

তিনি আরও বলেন, গোলাগুলির একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে বিকাশ আহত হন। তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‍্যাব জানায়, ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ৬টি গুলি, ৫৫ বোতল ফেনসিডিল ও প্রায় ২০০ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় র‍্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

এমবি