রাজধানীর আসাদগেটে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতক্ষ্যদর্শী শাকিল আহমাদ জানান, গাবতলী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ