প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। টানা অষ্টমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম টুঙ্গিপাড়া সফর।

আওয়ামী লীগের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যগণকে সঙ্গে নিয়ে তিনি দুপুর ১২টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নিবেন তিনি।

দুপুর ২টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

গত ৭ নভেম্বর প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া সফরের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়েছিল।


এমএনজে