রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকায় ছোট ভাইয়ের বটির আঘাতে গুরুতর আহত হয়েছেন বড় ভাই মহিবুদ্দিন (২৪)।

মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মারা যান।

বুধবার বিকাল ৪টায় মিরপুরের দক্ষিণ পাইকপাড়ায় এ ঘটনা ঘটে। আহতের গ্রামের বাড়ি চাঁদপুরের হাইমচরে।

বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেলে আহত মহিউদ্দিনের বড় ভাই মাজহারুল ইসলাম বলেন, আমার ছোট ভাই হযরত আলী (১৮) মহিউদ্দিনের ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার গলায় পিছনে ও ঘাড়ে বটি দিয়ে এলোপাতাড়িভাবে কোপায়।

তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর মোজাম্মেল হক বিষয়টি অবগত আছেন।

ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ