২০ দলের ডাকা অনির্দিষ্টিকালের অবরোধের ৫৭তম দিন ও দেশব্যাপী ৭২ ঘণ্টা হরতালের ৩য় দিনে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা।
মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গার মেডিকেল কলেজ হাসপাতাল রোডে মিছিল বের করা হয়। মহানগরী শিবির নেতা আবুল কাশেমের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মুজাহিদুল আলম, জাহিদুর রহমান, আমিরুল ইসলাম, মামুনুর রহমান প্রমুখ।
অপরদিকে দৌলতপুরে মিছিল বের করে বিএল কলেজ নেতৃবৃন্দ। কলেজ সভাপতি কাজী আব্দুর রহমান সুজনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, মিম মোশারফ, জাহাঙ্গীর আলম, আনিস মামুদ, মাহমুদ খান, সাদ্দাম প্রমুখ।
এআর





