বাল্য বিবাহ কে না বলি, বাল্য বিবাহ মুক্ত জেলা গড়ি,,এই শ্লোগানকে সামনে রেখে দারিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থী শিক্ষক/শিক্ষিকাদের অংশগ্রহণে বাল্য বিবাহ রোধে এক বিশাল মানব বন্ধন ও একযোগে শশপথ ববাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ সেম্টেম্বর)সকালে গাইবান্ধা-ধর্মপুর-সুন্দরগঞ্জ-রংপুর উপমহাসড়কের দারিয়াপুর নামক স্থানে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। বাল্য বিবাহ প্রতিরোধে মানব বন্ধন ও একযোগে শপথ পাঠে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী স্ব:স্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করে। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল ইসলাম, সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, লেসমিন বেলা প্রমূখ।
এসএ





