বগুড়ার ধুনট উপজেলায় বাস উল্টে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
আজ রবিবার সকাল ৯টার দিকে গোসাইবাড়ি ইউনিয়নের বাক্সাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত আমেনা খাতুন গোসাইবাড়ির চুনিয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। স্থানীয় ব্র্যাক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে।
আহতরা হলেন- ধুনট উপজেলার জোড়খালি গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী ইসমত আরা খাতুন (৪৫), নুরুল ইসলামের স্ত্রী হালিমা খাতুন (৫০), চুনিয়াপাড়া গ্রামের মজিবর রহমানের স্ত্রী গোলেনুর খাতুন (৫০), ভুলু খানের ছেলে আল আমিন (৩৫), গুয়াডহরী গ্রামের তৈইমুদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৭০), ধুনট সদরপাড়ার উপেন সাহার ছেলে গৌতম সাহা (৪০), অসিম কুমার (৩৫), পাইকড়তলি গ্রামের নরেনন্দ্র নাথের ছেলে রাখাল (৪০)।
রাজ্জাককে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ওয়াসিম ও গুলনূরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হাসান জানান, বগুড়ার দিকে যাওয়ার পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই আমেনার মৃত্য হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি।
এমবি





