কাওরান বাজার থেকে শুরু করে পল্টন মোড় পর্যন্ত ছিল যান চলাচল বন্ধ, তার পরেও সাধারণ মানুষ পায়ে হেটে বৈশাখ বরণ করতে ছুটেছিলো রমনার বটমূল, টিএসসি চত্তর ও শিল্পকলা একাডেমীর দিকে।

 

বাঙ্গালীর প্রাণের  উৎসব পহেলা বৈশাখে দিনভর  উৎসবের কেন্দ্র বিন্দু ছিলো শিল্পকলা একাডেমীতে। মাশকুরে সাত্তার কল্লোল ও তামান্না তিথির উপস্থাপনায় গান, আবৃত্তি, নাটক গানের তালে তালে সমবেত নৃত্য পরেবেশন ছিলো বিনোদন পিয়াসী মানুষের প্রধান আর্কষণ।
সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে থাইল্যন্ডের সংস্কৃতি মন্ত্রী ভিরা রজপজছানার্তের সাথে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের আগমনের মধ্য দিয়ে শুরু হয় সন্ধ্যাকালীন এ উৎসবের।

 

বৈশাখ বরণ করে নেয়ার জন্য রবীন্দ্রনাথের বিখ্যাত গান এসো হে বৈশাখ, এসো এসো গানটি দিয়ে সন্ধ্যায়  মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ৪ পর্বে বিভক্ত ৩য় পর্বের অনুষ্ঠান।

 

নৃত্যপরিচালক ফারহান  চৌধুরী বেবি, বেনজীর সালাম অণিক বোনের পরিচালনায় শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন। ভিরা রজপজছানার্ত মনোমুগ্ধ হয়ে উপভোগ করছিলেন শিল্পীদের পরিবেশনা।

 

বিনোদন পিয়াসী যে সকল মানুষ সারাদিন বিভিন্ন কারণে  বৈশাখের কোন প্রোগ্রামে অংশ গ্রহণ করতে পারেননি তাদের অধিকাংশ ছুটে এসেছিলেন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়।

 

শাকিলা জাফর তুমি আমার প্রথম সকাল গানটি  দিয়ে সকলকে রোমান্টিক আবেশে ভরিয়ে তুলেন, এরপরই একের পর এক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে সকলকে মুগ্ধকরে রাখেন বিভিন্ন সংগঠনের আমন্ত্রিত শিল্পীরা।

 

ভাস্বরবন্দ্যপাধ্যায় ও ডালিয়া আহমেদের প্রাঞ্জল উপস্থাপায় অনুষ্ঠানটি উপভোগ্য হয়ে ওঠে সবার কাছে।

 

সকাল ৯ টা থেকে বাঁশিও ভাওয়াইয়া দলের গান  পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় ১৪২২ উদযাপনের  দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের।

 

এছাড়া পরীক্ষণ থিয়েটার হলে রওশন জান্নাত রুশনীর লেখা নাটক ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় শব্দ নাট্যচর্চা কেন্দ্রের নাটক বীরাঙ্গনার বয়ান প্রদর্শন করে বিকাল ৫ টা ও সন্ধ্যা ৭ টায়।

 

পাশাপাশি  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ শিশু কিশোর চলচ্চিত্র ‌'একাত্তরের ক্ষুদিরাম', নাদিরা মান্নান নিবেদিত ও এপিকে প্রযোজিত‌ ‌'বাংলার মাটিতে বার বার জেগে ওঠে'  প্রদর্শিত হয়। চলচ্চিত্রটির  রাত ৮ টায় প্রদর্শন করা হয়। শিল্পকলা একাডেমীর ৪র্থ পর্বের অনুষ্ঠান শুরু হয় রাত ৮টা ৩০ মিনিটে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- থাইল্যন্ডের সংস্কৃতিমন্ত্রী সচিব প্রারোপ লাউভেনিচ, সংস্কৃতি মহাপরিদর্শক সুরিরাত ওয়াসেইন প্রমূখ।

 

এমএ