নোয়াখালী, কুমিল্লা ও চাঁদপুর জেলায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ ক্যাম্পের সদস্যরা।

এ সময় চোরাই একটি সিএনজি অটোরিকশা ও ছিনতাইকৃত অটোরিকশা বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ ক্যাম্পে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে র‌্যাবের-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আনোয়ার লতিফ খান এই তথ্য জানান।

তিনি জানান, দীর্ঘদিন একটি চক্র বিভিন্ন স্থানে সিএনজি অটোরিকশা ছিনতাই করে মোটা অংকের টাকা নিয়ে ওই অটোরিকশার মালিকের কাছে বিক্রি করে আসছিল। লক্ষ্মীপুরের একটি মামলা তদন্ত করতে গিয়ে ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-১১ সদস্যরা।

গ্রেফতাররা হলেন- ঢাকার কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ গ্রামের মৃত ইউসুফ আলী হাওলাদারের ছেলে শুকুর আলী (৪৭), নোয়াখালীর চর জব্বার থানার খাসের হাট গ্রামের মাখন চন্দ্র মজুমদারের ছেলে বাবুল চন্দ্র মজুমদার (৪০), কুমিল্লার দাউদকান্দি থানার জুরানপুর গ্রামের মোখলেছের ছেলে পলাশ হোসেন (২২), চাঁদপুরের আলীমপাড়া গ্রামের আ. সামাদের ছেলে মো. মশিউর রহমান (৫৩), চাঁদপুরের ফরিদগঞ্জ থানার আমছাপুরের মৃত হারুন অর রশিদের ছেলে মো. গিয়াস উদ্দিন (৩২), একই জেলার কড়াইতলী গ্রামের শফিকুল রহমানের ছেলে জিল্লুর রহমান (৩০) এবং একই জেলার শাহরাসতি থানার মাইঝার গ্রামের মৃত আলী আকবরের ছেলে মো. তাজুল ইসলাম (৫৫)।

এ সময় র‌্যাব সদস্যরা ছিনতাইকৃত একটি সিএনজি অটোরিকশা ও সিএনজি অটোরিকশা বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করে।

এমকে