ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুতস্পর্শে শম্পা খাতুন (২১)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী রানা (২৭) আহত হয়েছেন। তাকে উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শুক্রবার রাতে কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শম্পা পাতবিলা গ্রামের মসলেম উদ্দীনের মেয়ে। সম্পা খাতুনের স্বামী আহত রানা একই উপজেলার কমলাপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উজ্জল শিকদার জানান, রাতে স্বামী স্ত্রী দু’জন ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে শম্পা বৈদ্যুতিক সুইচ অন করতে গেলে ছেঁড়া তারে হাত পড়ে।
এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার স্বামী রানাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। রাত ৩টার দিকে বিদ্যুৎস্পৃষ্টে আহত দু’জনকে হাসপাতালে আনলে শম্পা মারা যান। তিনি আরও জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত রানা এখন আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেড





