চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি লবণবোঝাই ট্রলার ডুবে গেছে। এসময় পাঁচ মাঝি-মাল্লা সাগরে পড়ে গেলে পানিতে ভাসমান অবস্থায় বন্দরের অ্যাম্বুলেন্স শিপ তাদের উদ্ধার করেছে।
বৃহস্পতিবার দুপুর একটার সময় বন্দরের বহির্নোঙ্গরে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দরের রেডিও কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, কতুবদিয়া থেকে বন্দরের উদ্দেশে একটি লবণবোঝাই ট্রলার বন্দরের বহির্নোঙরে আসলে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে। এসময় ট্রলারটি সামান্য ডুবে গেলে সেখানে থাকা মাঝি-মাল্লাদের মধ্যে পাঁচজন সাগরে পড়ে যায়। খবর পেয়ে বন্দরের অ্যাম্বুলেন্স শিপ তাদের উদ্ধার করে। পরে বন্দর হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
কেএইচ





