পাবনা জেলার সাঁথিয়া থানার নাড়িয়া গদাই বাজারের মজিবর রহমানের মুদি দোকানের পিছন থেকে ১টি বিদেশি রিভলবার ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১২।

সোমবার সকাল ৯টার দিকে রিভলবার ও গুলি উদ্ধার করে র‌্যাব।

ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-২ এর উপ-পরিচালক শেখ মনিরুজ্জামান, পিএএম এর নেতৃত্বে পাবনা জেলার সাঁথিয়া থানার নাড়িয়া গদাই বাজারের জনৈক মজিবর রহমানের মুদি দোকানের পিছনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড  পয়েন্ট ২২ বোর রিভলবারের গুলি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

এম আর