রাজবাড়ী সদরের পশ্চিম মূলগড় এলাকায় সজল (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির লোকজন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সজল একই এলাকার ইসলাম শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শ্বশুর বাড়ির লোকজন কুপিয়ে আহত করে সজল শেখকে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাতেই তার মৃত্যু হয়।
কেএইচ





