রাজধানীর খিলগাঁওয়ে হাসিব (২৫) নামে এক বিকাশকর্মীর পিঠে গুলি করে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোরান টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় শিপন নামে এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় হাসিবকে উদ্ধার করে বিকাল পৌঁনে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ রকম একটি ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ