কুষ্টিয়ার দৌলতপুর‍ উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার তারাগুনিয়ার কৈপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।‍

নিহতরা হলেন, বাসের হেলপার তারাগুনিয়ার গ্রামের বাবু ও যাত্রী পাবনার ঈশ্বরদী উপজেলার পলাশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা প্রাগপুরগামী আল আমিন পরিবহনের ওই বাসটি কৈপালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনতে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর ৫ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এমআইএস