ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় ওই ধর্ষণের ঘটনায় রোববার থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধায় পাশ্ববর্তী নূরী বেগমের নিকট প্রাইভেট পড়ছিল বাসন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ছন্দা (ছদ্ম নাম)।
সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী জনাব আলীর ছেলে জুয়েল(২৮ ) শিক্ষিকাকে জানায়, ছন্দার ভাই বাজারের ব্যাগ দিয়েছে, তারাতারি না গেলে বাজার নষ্ট হয়ে যাবে। সরল বিশ্বাসে শিক্ষিকা ওই ছাত্রীকে বাজার নিয়ে বাড়ী যেতে বলেন।
জুয়েলের সাথে বাড়ীর উদ্দেশ্যে রওনা করে ছন্দা। পথে জনৈক হাজী কলিম উদ্দিনের পুকুর পাড়ে জুয়েল তাকে একা পেয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে।
ধর্ষণের ফলে রক্তাক্ত ওই ছাত্রীকে স্থানীয় নজরুল ইসলামের বাড়ীর পাশে ফেলে রেখে পালিয়ে যায় ধর্ষক জুয়েল। গুরুতর অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ও পরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে ঘটনার শিকার ওই স্কুল শিশুর পিতা আব্দুল জলিল বাদী হয়ে ২০০৩ সালের (সংশোধিত) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় পীরগঞ্জ থানায় একটি মামলা রুজু করেন। মামলা নং ১৩, তারিখ: ২০.০৯.১৫।
মামলার তদন্তকারী অফিসার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনার পর থেকেই আসামী গা ঢাকা দিয়েছে, যেকোন সময় তাকে গ্রেফতার করা সম্ভব হবে।
এআর





