নাফ নদ ও সাগরের মোহনায় ৫ ঘন্টা ভাসমান থাকার পর ৩’শতাধিক পর্যটক’সহ এলসিটি কাজলকে উদ্ধার করে নিয়ে এলো অপর একটি পর্যটক জাহাজ এল সিটি কুতুবদিয়া। পর্যটকরা আতংকিত থাকলেও সবাই নিরাপদে রয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে আটকে পড়া পর্যটকদের নিয়ে নিরাপদে টেকনাফের দমদমিয়া জেটি ঘাটে পৌঁছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে ইঞ্জিন বিকল হয়ে জাহাজটি বঙ্গোপসাগরের নাইক্ষংদিয়া নামক মিয়ানমারের কাছাকাছি এলাকায় সাগরে আটকা পড়েছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রনয় চাকমা সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

আটকা পড়া জাহাজ এলসিটি কাজলের পর্যটক নাজিম উদ্দীন কলেজের ছাত্র সোহাগ খান জানান, সোমবার সকালে ইসলামের ইতিহাস বিভাগের ৫৯ জন যাত্রী সহ প্রায় ৩’শতাধিক যাত্রী সেন্টমার্টিন গমণ করেন। জাহাজটি সেন্টমার্টিন জেটিতে ভীড়তে প্রচুর সময় ক্ষেপন করে। পরে বিকালে ফেরার পথে এক জায়গায় এসে ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে। জাহাজটি সেখানে নোঙ্গর না করায় একপর্যায়ে মিয়ানমার বর্ডারের দিকে ভেসে যায়।

এসময় জাহাজে থাকা নারী-শিশুসহ পর্যটকরা ভয়ে ও আতংকিত হয়ে পড়ে। পরে খবর পেয়ে টেকনাফ উপজেলা প্রশাসনের সহায়তায় অপর একটি জাহাজ তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।

এমবি