জঙ্গী সংগঠন শহিদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগ আটক ব্যাবসায়ী এনামুল হক দ্বিতীয় দফা রিমান্ড শেষে চট্টগ্রামের আদালতে জবানবন্দি দিচ্ছেন।

বুধবার এনামুলকে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ইয়াসমিনের আদালতে হাজির করা হয়েছে।

র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে. কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, এনামুল রিমান্ডে জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি নিজেই জবানবন্দি দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়নের অভিযোগে ৫ আগস্ট রাতে রাজধানীর টঙ্গির তুরাগ থেকে গোল্ডেন টাচ অ্যাপারেলসের পরিচালক এনামুল হককে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে বাঁশখালীর লটমণি পাহাড় থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধারের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় র‌্যাব। রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দিয়েছিলেন এনামুল।

এরপর এনামুলকে আদালতের নির্দেশে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচদিনের রিমান্ডের আবেদন জানায় র‌্যাব। ১৪ সেপ্টেম্বর এনামুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে একই অভিযোগে গত ১৮ আগস্ট রাজধানীর ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা ও হাসানুজ্জামান চৌধুরী লিটন এবং ঢাকা বারের অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন গ্রেফতার করা হয়।

এআই