ফেনীর দাগনভূঞায় সাইফুল ইসলাম (৩৮) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত ১০টার দিকে পুলিশ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সাইফুল দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মৃত আবদুল মালেকের ছেলে। তিনি একই উপজেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
দাগনভূঞা থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আবুল ফয়সল জানান, সাইফুলের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধাদানসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, কেএইচ





