সিরাজগঞ্জ সদর উপজেলার স্টিলব্রিজ এলাকায় ইজিবাইকের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার বহুলী ইউনিয়নের বিল গজারিয়া-কদমতলী সড়কের স্টিলব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, দুপুরে বহুলী ইউনিয়নের বিল গজারিয়ার ব্রিজ এলাকায় সুরাইয়াসহ কয়েক শিশু রাস্তায় পাশে খেলছিল। এ সময় ইজিবাইকের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চণ্ডিদাসগাতী গণস্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেএইচ