গত বছরের তুলনায় এবার প্রায় ২১ হাজার এইচএসসি পরীক্ষার্থী কমেছে যশোর বোর্ডে । এ বছর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ চার হাজার ১২৯ শিক্ষার্থী। গতবছর এ বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী।
এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র। শিক্ষা বোর্ড সূত্র জানায়, যশোর শিক্ষাবোর্ডের আওতায় খুলনার বিভাগের দশ জেলার ৫৬৯টি কলেজ থেকে এক লাখ চার হাজার ১২৯ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। ২১৩টি কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হচ্ছে। এরমধ্যে মানবিক বিভাগে শিক্ষার্থী রয়েছে ৬৩ হাজার ৬৫১ জন; ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে ২২ হাজার ৫৪০ শিক্ষার্থী এবং বিজ্ঞান বিভাগে মোট শিক্ষার্থী রয়েছে ১৭ হাজার ৯৩৮ জন।
তরিকুল ইসলাম তারেক/জেড





