ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ ‘বোমা’ উদ্ধার করেছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় ওই বোমাটি পাওয়া যায়।
বুধবার (০৯ ডিসেম্বর) সকালে কনস্ট্রাকশন-৫ এ নির্মাণকাজ চলাকালে এই সিলিন্ডারসদৃশ ‘বোমা’র সন্ধান পান নির্মাণ শ্রমিকরা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনালের কনস্ট্রাকশন-৫ এ কাজ চলাকালে ২৫০ কেজি সিলিন্ডারসদৃশ বোমার সন্ধান মেলে। পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটা উদ্ধার করে রসুলপুর ঘাঁটিতে নিস্ক্রিয় করতে নিয়ে গেছে।
তিনি আরও জানান, আমরা ধারণা করছি, ১৯৭১ সালে বিমান থেকে ছোড়া কোনো বোমা হবে এটি। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এমবি





