গাইবান্ধার সাদুল্যাপুর থানাধীন ধাপেরহাট ফাড়ি পুলিশকে ম্যানেজ করে ইদিলপুর ইউনিয়নে নির্বিকারে চলছে জমজমাট জুয়ার খেলা। ফলে এলাকায় চুরি-ডাকাতি সহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের শরিফুল ইসলামের   ছেলে পেশাদার জুয়ারু সামিউল ইসলাম স্থানীয় আওয়ামীলীগ নেতাদের পরিচয় দিয়ে এবং ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই জালাল উদ্দিনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চালিয়ে আসছে।

ওই ইউনিয়নের মহিপুর গ্রামের হিন্দু পাড়া নামকস্থানে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা চলছে বলে এলাকাবাসীর অভিযোগ।

তারা আরও জানান, স্থানীয় যুবকসহ দুরপাল্লা থেকে আগত জুয়ারুরা এ খেলার খপ্পরে পড়ে অনেকে সর্বস্ব হারিয়ে পথে বসেছে। এর ফলে ওই এলাকায় বিভিন্ন ধরণের অপরাধ মূলক কর্মকান্ড বেড়েই চলছে। সেই সাথে তালমিলিয়ে চলছে মাদক সেবনের আড্ডা।

তবে এলাকাবাসীর অভিযোগ, এবিষয়ে ধাপেরহাট ফাঁড়ি পুলিশকে একাধিকবার জানানো হলেও তারা কোন কর্নপাত করেনি।

সাদুল্যাপুরের ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই জালাল উদ্দিন জুয়া খেলার বিষয়টি অস্বীকার করেছেন।

এসএইচ