শরীয়তপুরের নড়িয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ইতালি প্রবাসী জাহিদুর রহমান মুকুল মীর বহর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মুকুল নড়িয়া রাজনগর মালত কান্দি গ্রামের বোরহান উদ্দিন মীরবহরের ছেলে।

বুধবার দুপুর সাড়ে ১২টার শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার সকালে নিজ এলাকার হুমায়নের মোটরসাইকেলযোগে শরীয়তপুর পাসপোর্ট অফিসে যান। বাড়ি ফেরার পথে শরীয়তপুর-নড়িয়া সড়কের ভোজেশ্বর বাসস্ট্যান্ড ব্রিজ সংলগ্ন এলাকায় মাহেন্দ্র গাড়ি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়ে। এতে মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) এস এম মিজানুর রহমান বলেন, আমরা মাহিন্দ্র গাড়িটি আটক করেছি। চালককেও আটক করার চেষ্টা অব্যাহত আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএস