পঞ্চগড় সদর উপজলোয় সাহরো (২৫) নামে এক গৃহবধুর অস্বাভাবিক মৃত্যু হয়ছে। এ ঘটনায় পুলিশ তার স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে সন্দহেভাজনভাবে আটক করা হয়ছে।

পঞ্চগড় সদর উপজলোর তুলারডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটেছে।

পুলিশি ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন সাহরোকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলশিকে খবর দেয়। পরে সকাল ১১ টার সময় পঞ্চগড় সদর থানা পুলশি তার মৃতদহে উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। একই সাথে পুলিশ সন্দহেভাজনভাবে মৃত সাহরোর স্বামী রবিউল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ।

পুলিশ মৃতরে প্রাথমিক সুরুতহাল দেখে ধারণা করেছে শারীরীক নির্যাতনের কারণইে তার মৃত্যু হয়েছে। এলাকাবাসীরা জানায়, সাহরো ৬ মাসরে অন্তসত্তা ছলি । তার স্বামী রবিউল প্রায়ই নানা বিষয় নিয়ে তাকে মারধর করতো।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা হুমায়ূন কবীর জানান, গৃহবধুর বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়রে করেছে। এ ঘটনায় দুজনকে আটক করা  হয়েছে।

ঢাকা,এলআর, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ