নোয়াখালীর জেলা শহর মাইজদীর সোনাপুর এলাকা থেকে প্রায় দুই কেজি হেরোইনসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
জব্দ হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সোনাপুর এলাকার বাসিন্দা মো. মিলন (৩৫) ও আবুল হাসান রুনু (৫৩)।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ওয়ার্ড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের ফেনী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ শেষে সুধারাম থানায় সোপর্দ করা হবে।
মুজাহিদুল ইসলাম/ এসএম





