পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের কল্যাণ কামনায় খাগড়াছড়ি জেলায় পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হচ্ছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সকাল ৮টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈমামতি করেন হাফেজ মাওলানা আব্দুন নুর হক্কানী।

জামাতে জেলা প্রশাসক মো. মাসুদ করিম ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।

এদিকে সকাল সাড়ে ৮টায় জেলা শহরের পুরাতন পুলিশ লাইন মাঠে এম ঈমাম উদ্দিনের ঈমামতিতে অনুষ্ঠিত ঈদের জামাতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।

জামাত শেষে কোলাকুলির মধ্য দিয়ে উৎসব-আনন্দ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। জামাতের পরপরই শুরু হয় পশু কোরবানি।

এ ছাড়া পৌর ঈদগাহ মাঠ, শালবন মসজিদ, খেজুরবাগান জামে মসজিদ, গাউছিয়া মসজিদ, শান্তিনগর মসজিদ, কুমিল্লা টিলা জামে মসজিদ, মোহাম্মদপুর জামে মসজিদ. জেলার দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষ্মীছড়িতে পৃথক জামাত অনুষ্ঠিত হয়।

জেএ